বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী মহিলার জীবন বাঁচালো কোস্ট গার্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

যাত্রীবাহী লঞ্চে শ্বাসকষ্টে আক্রান্ত এক গর্ভবতী মহিলাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া ‘‘মিতালি-৭’’ লঞ্চে থাকা এক গর্ভবতী মহিলা মধ্যরাতে (মঙ্গলবার) ১২টার দিকে হরিণাঘাট সংলগ্ন এলাকায় শ্বাসকষ্টে আক্রান্ত হন। এ সময় রোগীর আত্মীয়রা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চান।

সংবাদ পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম হাই-স্পিড বোট ও অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে তারা মহিলাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অক্সিজেন সরবরাহ করে নিরাপদে সদরঘাটে পৌঁছে দেয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,”জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর