
স্টাফ রিপোর্টার ॥
“তারুণ্যের উৎসব ২০২৫” জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে আগামী রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক চাঁদপুর জেলা ফুটবল দল ও কিশোরগঞ্জ জেলা দল।
এর আগে ১৪ সেপ্টেম্বর কিশোরগঞ্জ উপজেলা মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে চাঁদপুর জেলা ফুটবল দল ২-১ গোলে জয় লাভ করে। তাই নিজেদের মাঠেও জয় ধরে রাখতে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে চাঁদপুরের খেলোয়াড়রা।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ক্রীড়াঙ্গনের অন্যান্য অতিথিবৃন্দ।
চাঁদপুর জেলা ফুটবল দলের কোচ আনোয়ার হোসেন মানিক ও জাহাঙ্গীর গাজী জানান, “দলের খেলোয়াড়দের মনোবল চাঙ্গা রয়েছে। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ঘরের মাঠেও জয় আমাদের হবে।”
অন্যদিকে কিশোরগঞ্জ দলের কর্মকর্তারা জানিয়েছেন, তারা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে এবং দর্শকদের সমর্থন পাবার আশাবাদ ব্যক্ত করেছেন
চাঁদপুর জেলা ফুটবল দলের খেলোয়াড়রা হলেন— সাকিব, সাইফুল, আলমগীর, আমানুল্লাহ, সাইফ, তাওহিদ, সাইফুল শেখ, নাজমুল, আব্দুল্লাহ, জুবায়ের, রাব্বি, হৃদয় মিজি, ইউসুফ, ইয়াসিন, রহিম, ওমর সানি, মানিক, ইসমাইল, রাশেদ ও তরুণ। টিম ম্যানেজার: জিন্নাহ।