বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান: জেলা বিএনপি সভাপতি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

হাইমচর (চাঁদপুর), ১৯ সেপ্টেম্বর:
চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং—এই চারটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে হাইমচর উপজেলার আলগী বাজার আদর্শ শিশু নিকেতন বিদ্যালয়ে হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত যৌথ সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দলের জন্য সময় দিন, এলাকায় থেকে সংগঠন গড়ুন’

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,

“ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে হবে। দলের জন্য এখন আমাদেরকে আরেকটু সময় ব্যয় করতে হবে। যারা সবসময় এলাকায় থাকে, তাদের নিয়েই কমিটি গঠন করতে হবে। তাহলে সংগঠন আরও শক্তিশালী হবে।”

তিনি বলেন, বিএনপি কখনো চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের সঙ্গে আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

জামায়াত-আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে অভিযোগ

সভায় আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে জেলা বিএনপি সভাপতি বলেন,

“জামায়াত অতীতে আওয়ামী লীগের সেল্টারে ছিল, এখন আওয়ামী লীগ জামায়াতের সেল্টারে রয়েছে। হাইমচর থেকে জামায়াতের একজনও জেল খাটেনি। আওয়ামী লীগই তাদের তখন সুরক্ষা দিয়েছিল।”

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সে লক্ষ্যে তৃণমূলকে এখনই প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চান

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,

“প্রতিটি ঘরে ঘরে গিয়ে খালেদা জিয়া ও আগামী দিনের দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া চাইতে হবে। তারেক রহমানের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”

হিন্দু সম্প্রদায়ের পূজার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

হাইমচরের হিন্দু সম্প্রদায়ের শান্তিপূর্ণ দুর্গাপূজা পালনের বিষয়ে শেখ ফরিদ বলেন,

“আমাদের হাইমচরে অনেক হিন্দু পরিবার রয়েছে। তাদের যেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে, সে জন্য সকলকে সহযোগিতা করতে হবে।”

সংগঠনের কার্যক্রম জোরদার করার নির্দেশনা

সভায় আরও বলা হয়, চলতি মাসের মধ্যেই বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম শেষ করতে হবে এবং অতিদ্রুত হাইমচর উপজেলা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ

সভায় সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কুহিনুর বেগম।

সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।

এছাড়াও বক্তব্য রাখেন:

আব্দুল খালেক খান, সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি

হারুনুর রশিদ গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক

খোরশেদ আলম কোতোয়াল, সাংগঠনিক সম্পাদক

মাহাবুব আলম জিতু, সভাপতি, চরভৈরবী ইউনিয়ন বিএনপি

মো. ওবায়দুল্লাহ বকাউল, সভাপতি, ৫নং হাইমচর ইউনিয়ন বিএনপি

মনির হোসেন সিকদার, সাধারণ সম্পাদক, ৪নং নীলকমল ইউনিয়ন বিএনপি

আবুল বাশার মাঝি, সাধারণ সম্পাদক, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপি

জয়নাল আবেদীন মাস্টার, সভাপতি, আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন বিএনপি

খোরশেদ আলম চৌকিদার, সভাপতি, গাজীপুর ইউনিয়ন বিএনপি

সরদার আবু তাহের, সভাপতি, উপজেলা কৃষক দল

জহিরুল ইসলাম মিয়াজী, সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল

মিলাদ মাঝি, সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদল

মাও. আলাউদ্দিন আনসারী, সাধারণ সম্পাদক, উপজেলা ওলামা দল

শাহানারা নারগিস, নেত্রী, উপজেলা মহিলা দল

রেজাউল করিম, সভাপতি, মৎস্যজীবী দল

শফিউদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক দল

সবুজ মিয়া পেদা, সদস্য সচিব, উপজেলা তাঁতী দল

ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক, হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল

সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর