বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ জনের প্রাণহানি

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় আরও ৫৩ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহারে ও অপুষ্টিতে মারা গেছেন পাঁচজন, যার মধ্যে একটি শিশুও রয়েছে। খবর আলজাজিরার

হাসপাতালের সূত্র অনুযায়ী,বুধবার ১০ সেপ্টেম্বর ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন গাজা শহরে মারা গেছেন,যেখানে ইসরায়েলি সেনাবাহিনী তাদের হামলা আরও জোরদার করেছে।

এদিকে কাতারের রাজধানী দোহায় হামাস নেতৃত্বের ওপর ইসরায়েলের হামলার পর বিশ্বব্যাপী ব্যাপক নিন্দা শুরু হয়েছে। কাতার এ হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে নিন্দা জানিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে কোনো ধরনের পূর্ব সতর্কতা দেয়া হয়নি বলে দাবি করেছে।

অন্যদিকে,দোহায় হামলার একদিন পর ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানা ও দেশের অন্যান্য স্থানে বিমান হামলা চালিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে এ পর্যন্ত গাজায় কমপক্ষে ৬৪ হাজার ৬৫৬ জন নিহত ও এক লাখ ৬৩ হাজার ৫০৩ জন আহত হয়েছেন।

অন্যদিকে গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে মোট এক হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর