বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

মতলব দক্ষিণে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে উম্মে হাবীবা (৭) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের দক্ষিণ বারোগাঁও গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত উম্মে হাবীবা একই উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের নওগাঁও গ্রামের মো. হাবিব মিয়াজীর মেয়ে এবং লিপি বেগমের একমাত্র কন্যা। সে মধ্য নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

পারিবারিক সূত্রে জানা যায়, হাবীবা তার মায়ের সাথে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে বাড়ি ফেরার প্রস্তুতি চলছিল। দুপুরে সে মায়ের হাতেই ভাত খায়। পরে তার মা নিজে খাওয়া শেষ করে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণ পর হাবীবাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

নিহতের নানা মো. বাচ্চু মিয়া হাজী বলেন, “নাতনির জন্য খোঁজাখুঁজি করতে গিয়ে ঘরের পাশের পুকুরে তার জামার কিছু অংশ ভেসে থাকতে দেখি। তখন বাড়ির লোকজন পুকুরে নেমে তাকে উদ্ধার করে।”

পরে দ্রুত তাকে নারায়ণপুর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় বাড়ির আশপাশে কেউ ছিল না। হাবীবা একাই পুকুরপাড়ে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়।

এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট হাবীবাকে হারিয়ে পরিবার হতবিহ্বল। শিশুটির মা লিপি বেগম বারবার অজ্ঞান হয়ে পড়েন।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী পুকুরপাড়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারগুলোকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর