বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

নেপাল থেকে দেশে ফিরছেন জামালরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

কয়েক দিন ধরে নেপালে আটকা থাকার পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ফুটবল দল কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছেছে। সকাল সাড়ে ১১টার পর একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফিরবেন।

বাফুফে, কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে জামাল, রাকিব ও তাদের সঙ্গীরা দেশে ফিরতে পারছেন। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও একই ফ্লাইটে ফিরে আসছেন।

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের কারণে নেপালের সরকারের পতন হয় এবং মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বুধবার বিকেল পর্যন্ত দেশটিতে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। পরে সন্ধ্যায় ফ্লাইট পুনরায় চালু হলে বাফুফে আজকের মধ্যে দলকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।

বাংলাদেশ ফুটবল দল দুটি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। কিন্তু ৮ সেপ্টেম্বর আন্দোলন শুরু হওয়ায় ৯ সেপ্টেম্বরের খেলা হয়নি। এই কারণে বাংলাদেশ ৯ সেপ্টেম্বরই দেশে ফেরার চেষ্টা করে, কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় তাদের ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে গত দুই দিন জামালরা হোটেলে আটকা পড়েছিলেন।

এর আগে ৮ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে আন্দোলন উত্তাল হয়ে উঠলে বাংলাদেশ দলের অনুশীলন বাতিল করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ ঘোষণার পাশাপাশি পরদিনের ম্যাচও বাতিল করা হয়। এমনকি ফুটবলারদের টিম হোটেলের পাশেও জ্বালাও-পোড়াও চলছিল, যার কারণে তারা হোটেলবন্দী হয়ে পড়েন। তাদের নিরাপদে রাখতে বাংলাদেশ সরকার ও বাফুফে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল। ওই সময়ে ফুটবলাররা হোটেলের জিমে সময় কাটিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর