বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল সিদ্ধান্তের প্রতিবাদে চাঁদপুরে চালকদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

চাঁদপুরে জেলা প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী একদিন সবুজ রংয়ের আরেকদিন লাল রংয়ের সিএনজি ও অটোবাইক চলাচলের নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) থেকে। তবে সিদ্ধান্ত কার্যকরের আগের দিনই চালকরা এর বিরোধিতা করে সড়কে নেমেছেন।

মঙ্গলবার সকালে চাঁদপুর-রায়পুর সড়ক, বঙ্গবন্ধু সড়কসহ শহরের বিভিন্ন স্থানে চালকেরা বিক্ষোভ মিছিল বের করেন এবং পরে সড়ক অবরোধ করেন। এতে শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। কেউ কেউ দীর্ঘক্ষণ অপেক্ষার পর পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে যেতে বাধ্য হন।

চালকদের অভিযোগ, রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল ব্যবস্থা তাদের জীবিকা ব্যাহত করবে এবং যাত্রী সেবায়ও ভোগান্তি তৈরি করবে। তাদের দাবি, এ নিয়ম চালু হলে অনেক চালক বেকার হয়ে পড়বেন।

অন্যদিকে জেলা প্রশাসনের দাবি, শহরের যানজট ও পরিবহন বিশৃঙ্খলা কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যান চলাচল সহজ করতে এ ব্যবস্থা কার্যকর হবে।

এ ঘটনায় যাত্রী ও চালক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যাত্রীরা যানজট নিরসনের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখলেও চালকেরা জীবিকার প্রশ্নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর