বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

আমরা সবসময় চেষ্টা করছি বঞ্চিত ও অসুস্থ সাংবাদিকদের পাশে থাকার জন্য : মুহাম্মদ আব্দুল্লাহ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চাঁদপুর জেলার ১৯ জন সাংবাদিকের মাঝে প্রায় ১৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন,
“কল্যাণ ট্রাস্ট থেকে দেশের ৬৪ জেলার ৩২০ জন সাংবাদিককে ২ কোটি ২০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। প্রতি তিন মাস পরপর এই অনুদান প্রদান করা হয়। চাঁদপুরের সাংবাদিকদের মধ্যে ঐক্য রয়েছে। যাচাই-বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকায় ১৯টি আবেদন গৃহীত হয়েছে।”

তিনি আরও বলেন, “আমার কাছে দল-মত কোনো বিষয় নয়। যিনি প্রকৃত সাংবাদিক এবং অসুস্থ, তাকে অনুদান থেকে বঞ্চিত করছি না। কারণ এই অর্থ রাষ্ট্রের। অতীতে একটি দলের সাংবাদিককে বঞ্চিত করা হয়েছে। কিন্তু আমরা সবসময় চেষ্টা করছি বঞ্চিত ও অসুস্থ সাংবাদিকদের পাশে থাকার জন্য।”

সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন।
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য শাহীন হাসনাত, জেলা তথ্য অফিসার তপন ব্যাপারী এবং প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক জালাল চৌধুরী, মুনীর চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, আলম পলাশ, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, মো. শওকত আলী, আবদুল আউয়াল রুবেল, চৌধুরী ইয়াছিন ইকরাম ও কেএম সালাহউদ্দিন।

অনুদানের চেক পেয়ে অনুভূতি প্রকাশ করেন সাংবাদিক মির্জা জাকির, আল ইমরান শোভন, হাসান মাহমুদ, জিসান আহমেদ নান্নু, এমরান হোসেন রাজন ও মিজানুর রহমান লিটন।

অনুদান প্রাপ্ত অসুস্থ ও দুস্থ সাংবাদিকরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই আর্থিক সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতা, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর