বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

দুর্গাপূজা পালনে সর্বাত্মক সহযোগিতা করা হবে : পুলিশ সুপার

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে করণীয় শীর্ষক সভা সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে দুর্গাপূজা পালনে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আপনারা ধর্মীয় গান বাজিয়ে পরিবার নিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ উপভোগ করবেন। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, আর কেউ কেউ আবার রাজনৈতিক ফায়দা লুটতে সমস্যা সৃষ্টি করতে পারে। এসব বিষয়ে আপনারা সজাগ থাকবেন। কোনো সমস্যা হলে সমস্যাগুলো ধৈর্য সহকারে সমাধান করতে হবে। ঘটনার সত্যতা জেনে, বড়ো আকার না করে ছোট করে সমাধান করে ফেলবেন। কোনো কিছু লুকানো যাবে না।

তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন মাগরিব নামাজের পরপরই শেষ করতে হবে।

তিনি আরো বলেন, অতীতের ন্যায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা মণ্ডপগুলোতে আপনাদের দায়িত্ব পালন করার পাশাপাশি এখন থেকে যেখানে প্রতিমা তৈরি হয় বা আনা হয় সেখানে পুলিশ সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সেখানে আনসার ভিডিপির সদস্যদের সাথে পূজা কমিটির স্বেচ্ছাসেবক সদস্য সবসময় মোতায়েন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুকুর চাকমা, কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল হাই, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার হোসেন সাইদী ও জনাব শারমিন রহমান।

এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বাবু তমাল কুমার ঘোষ’সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর