বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

পুরাণবাজার মধুসুদন উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময়

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

চাঁদপুর পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একরামুল সিদ্দিক।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, পুরাণবাজার মধুসুদন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, শিক্ষক গোপাল ঘোষ, শাহিন সুলতানা, মোঃ ওয়াহিদুর রহমান, সিক্তা সাহা, দুলাল রায়, এ কে এম নাজনীনা নবী, তাপসী চক্রবর্তী, দিলীপ দেবনাথ, বিশ্বজিত চন্দ্র, মোহাম্মদ হোসাইন, গীতা রানী মজুমদার, মোঃ মামুন মজুমদার, আসমা আক্তার, শিপন শেখ, অমল নন্দী, ফয়সাল প্রধানিয়া, রতন কুমার পালসহ অন্যারা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একরামুল সিদ্দিক শিক্ষার মান উন্নয়নে কাজ করার আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এরপূর্বে তিনি পরিদর্শনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর