বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

কুয়েতে সহজ হলো ফ্যামিলি ও ট্যুরিস্ট ভিসা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার পঠিত

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। দেশটি অবকাঠামো ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিভিন্ন দেশের প্রবাসীরা। দীর্ঘদিন ধরে দেশটিতে ফ্যামিলি ও ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া কঠোর নীতি অনুসরণ করলেও বর্তমানে ফ্যামিলি ও ট্যুরিস্ট ভিসা নিয়মনীতি সহজ করেছে দেশটি।
এ সিদ্ধান্তের মাধ্যমে কুয়েত সরকার একদিকে যেমন দেশটিকে আরও পর্যটক ও বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তুলতে চায়, অন্যদিকে প্রবাসীদের জন্যও খুলে দিচ্ছে স্বস্তির এক নতুন দুয়ার।

এর ফলে দেশটি থাকা প্রবাসীরা চাইলে পরিবারের সদস্যদের খুব সহজে ফ্যামিলি অথবা ট্যুরিস্ট ভিসা দিয়ে নিয়ে আসতে পারেন।
জানা গেছে, ট্যুরিস্ট ভিসায় ও ফ্যামিলি ভিসায় এসে কাজের ভিসায় পরিবর্তন বা কাজ করার সুযোগ নেই এই ভিসায়। সৌদি, কাতার, আরব আমিরাতসহ জিসিসি ভুক্ত ৬ দেশে থাকা বিভিন্ন পেশার বৈধ ভিসাধারী প্রবাসীদের জন্যও চালু করেছে ট্যুরিস্ট ভিসা। অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে যাচাইবাছাই প্রক্রিয়া শেষে ৩ কুয়েতি দিনার ফি দিয়ে পাচ্ছেন ১ মাসের ট্যুরিস্ট ভিসা।

এতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা ব্যাবসায়িক কাজ ছাড়া অনেক পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ সৃষ্টি হয়েছে।
কুয়েত সরকার একদিকে যেমন দেশটিকে আরও পর্যটক ও বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তুলতে চায়, অন্যদিকে প্রবাসীদের জন্যও খুলে দিচ্ছে স্বস্তির এক নতুন দুয়ার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর