শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিয়াজীকে ফুলেল শুভেচ্ছা জাতীয় সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব আরও কমলো দল থেকে বহিষ্কার হলেও সংসদে যাচ্ছেন বিএনপির ৭ ‘বিদ্রোহী’ চাঁদপুর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়ক কেন্দ্র (আসক) এর শিক্ষা সামগ্রী বিতরণ বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ পাকিস্তানের ইউ টার্নে ১৯৮৫ কোটি টাকার লোকসান থেকে বাঁচল আইসিসি রাতে ঘুম আসে না? জেনে নিন সহজ সমাধান চাঁদপুর-৩ আসনে জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা চাঁদপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে  জোরপূর্বক  ভবন নির্মাণ

জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের বই দেওয়া হবে : বিধান রঞ্জন রায়

  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, নতুন শিক্ষাক্রমের প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। বেশির ভাগ বই ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে গেছে। জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, এবার কোনো উৎসব বা অনুষ্ঠান করে বই বিতরণ করা হবে না, বই সরাসরি প্রতিটি বিদ্যালয়ে পাঠানো হবে।

শনিবার (৬ ডিসেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় এসেব কথা বলেন তিনি।
শিক্ষকদের উদ্দেশে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, যে শিক্ষক তার মূল দায়িত্ব যথাযথভাবে পালন করেন না, তাকে শিক্ষক বলা যায় না। তবে যারা দায়িত্ববোধ নিয়ে শিক্ষাদান করছেন, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং তাদের ন্যায্য দাবির প্রতি সরকার সব সময় আন্তরিক।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর