শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিয়াজীকে ফুলেল শুভেচ্ছা জাতীয় সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব আরও কমলো দল থেকে বহিষ্কার হলেও সংসদে যাচ্ছেন বিএনপির ৭ ‘বিদ্রোহী’ চাঁদপুর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়ক কেন্দ্র (আসক) এর শিক্ষা সামগ্রী বিতরণ বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ পাকিস্তানের ইউ টার্নে ১৯৮৫ কোটি টাকার লোকসান থেকে বাঁচল আইসিসি রাতে ঘুম আসে না? জেনে নিন সহজ সমাধান চাঁদপুর-৩ আসনে জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা চাঁদপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে  জোরপূর্বক  ভবন নির্মাণ

৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ৪ নভেম্বর

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

২০২৪ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ৪ নভেম্বর থেকে বিতরণ শুরু হবে। যা চলবে ১২ নভেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার বিদ্যালয় শাখা থেকে এসব কার্ড সংগ্রহ করা যাবে।

রোববার (২ নভেম্বর) বোর্ডের বিদ্যালয় শাখার পরিদর্শক ড. মো. মাসুদ রানা খানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বোর্ডের নির্ধারিত তারিখ অনুযায়ী, ৪ নভেম্বর ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কার্ড বিতরণ করা হবে। পরে ৫ নভেম্বর নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ, ৬ নভেম্বর নরসিংদী ও কিশোরগঞ্জ, ৭ নভেম্বর ঢাকা জেলা ও মাদারীপুর, ৯ নভেম্বর শরীয়তপুর ও রাজবাড়ী, ১০ নভেম্বর গাজীপুর ও ফরিদপুর এবং ১১ নভেম্বর টাঙ্গাইল, মানিকগঞ্জ ও গোপালগঞ্জ জেলার প্রতিষ্ঠানগুলোতে কার্ড বিতরণের কার্যক্রম চলবে। সর্বশেষ ১২ নভেম্বর বাকি সব জেলার জন্য কার্ড বিতরণ করা হবে।
বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, রেজিস্ট্রেশন কার্ডে কোনো ধরনের ভুল-ত্রুটি দেখা দিলে ২০ নভেম্বরের মধ্যে বোর্ডের নির্ধারিত ফরমে সংশোধনের জন্য আবেদন করতে হবে। এ তারিখের মধ্যে সংশোধন না করলে তার সম্পূর্ণ দায়দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। আবেদনের সঙ্গে প্রতিষ্ঠানের প্রথম স্বীকৃতি বা সর্বশেষ স্বীকৃতি নবায়নের পত্র এবং কমিটি অনুমোদনপত্র দাখিল করতে হবে।

এছাড়া, যেসব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়ন হয়নি, তাদেরকে অবশ্যই তা নবায়ন করতে হবে। একইসঙ্গে এসময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ না করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর