
আমি নেতা হতে আসিনি
বন্ধু বা প্রেমিকও হতে আসিনি
সকাল বেলার মুগ্ধতা ছড়াতে আসিনি
জন্ম-মৃত্যুর হিসাব কষতে আসিনি
জীবনের গল্প বলতে বা শুনতে আসিনি।
আসিনি তোমার মন জয় করে চাষাবাদ করতে
কর্ম-ক্লান্ত তপ্ত দুপুরের হোঁচট খাওয়া দিনের দলিলপত্র ঘাঁটতে বসিনি।
কোন তন্ত্র-মন্ত্রের সাধনার সমাধান নিয়ে আসিনি
সন্ধি-বিচ্ছেদেও শিক্ষকের মন জয় করতে আসিনি।
অনেক না আশার আসায় আসিনি।
আমি ভোট চাইতেও আসিনি
শুধু জানতে এসেছি, তোমার পরাজয়ের মুখপাত্র হয়ে কেন এলাম এ ধরায় !!!
ড.শামস্ আলদীন
চেয়ারম্যান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ ( সাউথইস্ট বিশ্ববিদ্যালয়)