শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিয়াজীকে ফুলেল শুভেচ্ছা জাতীয় সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব আরও কমলো দল থেকে বহিষ্কার হলেও সংসদে যাচ্ছেন বিএনপির ৭ ‘বিদ্রোহী’ চাঁদপুর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়ক কেন্দ্র (আসক) এর শিক্ষা সামগ্রী বিতরণ বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ পাকিস্তানের ইউ টার্নে ১৯৮৫ কোটি টাকার লোকসান থেকে বাঁচল আইসিসি রাতে ঘুম আসে না? জেনে নিন সহজ সমাধান চাঁদপুর-৩ আসনে জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা চাঁদপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে  জোরপূর্বক  ভবন নির্মাণ

ফরিদগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন। এতে প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আমিন মিজি।

বক্তারা বলেন, “অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে ফরিদগঞ্জে যুবদল সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এ শক্তির উৎস আমাদের নেতা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান। তাঁর নেতৃত্বেই আজ আমরা ঐক্যবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এম এ হান্নান প্রার্থী হলে ফরিদগঞ্জবাসীর দীর্ঘদিনের আশা পূরণ হবে।”

তারা আরও বলেন, “আমরা বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাসী। তাঁদের দিকনির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা মাঠে থাকব।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ফারুক খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন, দপ্তর সম্পাদক ফখরুল পাঠান, সহসভাপতি শরীফ, পৌর যুবদলের রাজু পাটোয়ারী, সোহাগ পাটোয়ারী, মুক্তার মিয়াজি প্রমুখ।

এ ছাড়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কয়েক সহস্রাধিক নেতাকর্মী র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর