শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিয়াজীকে ফুলেল শুভেচ্ছা জাতীয় সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব আরও কমলো দল থেকে বহিষ্কার হলেও সংসদে যাচ্ছেন বিএনপির ৭ ‘বিদ্রোহী’ চাঁদপুর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়ক কেন্দ্র (আসক) এর শিক্ষা সামগ্রী বিতরণ বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ পাকিস্তানের ইউ টার্নে ১৯৮৫ কোটি টাকার লোকসান থেকে বাঁচল আইসিসি রাতে ঘুম আসে না? জেনে নিন সহজ সমাধান চাঁদপুর-৩ আসনে জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা চাঁদপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে  জোরপূর্বক  ভবন নির্মাণ

পুরানবাজার কলেজ এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ২৮টি দেশীয় অস্ত্র উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরের পুরানবাজার কলেজ এলাকা থেকে যৌথবাহিনী ২৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে— ১টি খেলনা পিস্তল, ১৬টি বড়ো ছুরি, ৮টি চাপাতি এবং ৩টি ছোট ছুরি।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) রাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের সদস্যরা যৌথবাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করে। অভিযানটি তালিকাভুক্ত অপরাধী ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে পরিচালিত হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্রসমূহ চাঁদপুর সদর থানা পুলিশের কাছে আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে। অভিযানে অপারেশনাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট জাবিদ হাসান।

চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় দুষ্কৃতকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় পুরানবাজার কলেজ রোডের নির্জন স্থানে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের লুকিয়ে রাখা এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর