শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিয়াজীকে ফুলেল শুভেচ্ছা জাতীয় সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব আরও কমলো দল থেকে বহিষ্কার হলেও সংসদে যাচ্ছেন বিএনপির ৭ ‘বিদ্রোহী’ চাঁদপুর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়ক কেন্দ্র (আসক) এর শিক্ষা সামগ্রী বিতরণ বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ পাকিস্তানের ইউ টার্নে ১৯৮৫ কোটি টাকার লোকসান থেকে বাঁচল আইসিসি রাতে ঘুম আসে না? জেনে নিন সহজ সমাধান চাঁদপুর-৩ আসনে জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা চাঁদপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে  জোরপূর্বক  ভবন নির্মাণ

একাধিক সন্তানের জন্ম দিতে চাই : পরিণীতি চোপড়া

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

এবারের দীপাবলি উৎসব পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার জীবনে নিয়ে এলো এক বিশেষ আনন্দ। দীপাবলির ঠিক আগের পুত্রসন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। আরও একাধিক সন্তানের জন্ম দেওয়ার পাশাপাশি শিশু দত্তক নেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

দিল্লির একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। গত শনিবারই স্ত্রীকে নিয়ে দিল্লি উড়াল দিয়েছিলেন রাজনীতিবিদ রাঘব চাড্ডা। এরপরের দিনই তাদের ঘর আলো করে এলো নতুন অতিথি।

মা হওয়ার পরই পরিণীতির পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। সেখানেই পরিণীতি একাধিক সন্তানের মা হওয়ার পাশাপাশি শিশু দত্তক নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন।

ওই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি শিশু দত্তক নিতে চাই, এটা আমার অনেকদিনের ইচ্ছা। সেই সঙ্গে একাধিক সন্তানের জন্ম দিতে চাই।’ পরিণীতির এই মানবিক ইচ্ছাকে সম্মান জানিয়েছেন নেটিজেনরা।

তবে মজার ব্যাপার হলো, পরিণীতি যা বলেন তা নাকি উল্টো ঘটে। একসময় এই অভিনেত্রীই জানিয়েছিলেন যে তিনি কোনো রাজনীতিবিদকে বিয়ে করবেন না। অথচ শেষমেশ জীবনসঙ্গী হিসেবে তাকেই বেছে নিয়েছেন। তাই অনেকেই এখন বলছেন, পরিণীতির একাধিক সন্তানের স্বপ্নও কি বাস্তবে রূপ নেবে?

চলতি বছরের আগস্ট মাসেই ভক্তদের কাছে নতুন অতিথি আসার খবরটি ভাগ করে নিয়েছিলেন রাঘব-পরিণীতি দম্পতি। গর্ভাবস্থায় বিভিন্ন সুন্দর মুহূর্তও তারা অনুরাগীদের সঙ্গে নিয়মিত ভাগ করে নিতেন।

এমআইকে

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর