
চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের জিটি রোড দক্ষিণ সরকার বাড়ি এলাকায় সড়ক সংস্কার, প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধনের পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকালে সড়কটি পরিদর্শন করেন পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া। এ সময় তিনি দ্রুত ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে প্রথমে ড্রেনেজ ব্যবস্থার কাজ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে রাস্তা সংস্কার ও প্রশস্তকরণের কাজ সম্পন্ন করা হবে।
এ সময় স্থানীয়রা তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত কাজ শুরুর অনুরোধ জানান। প্রশাসক আশ্বাস দিয়ে বলেন, “ড্রেন ও রাস্তার কাজ হলে এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ কমে যাবে। আমরা বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখব।”
এলাকাবাসী পৌর প্রশাসকের এ আশ্বাসকে স্বাগত জানান এবং দ্রুত কাজের বাস্তবায়ন চান।