আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে একটি ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে বিনামূল্যে।
পূর্বে নির্ধারিত ১ সেপ্টেম্বর তারিখটি পরিবর্তন করে পূজা ও প্রশাসনিক কারণে ১২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য সচিব সায়েদুর রহমান নিশ্চিত করেছেন, এ টিকা শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ।
নিবন্ধনের প্রক্রিয়া:
ওয়েবসাইট: https://vaxepi.gov.bd/registration/tcv
প্রয়োজন: ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর
শুরু: নিবন্ধন শুরু হয়েছে ১ আগস্ট থেকে
নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে
টিকাদান কর্মসূচির সময়সূচি:
প্রথম ১০ দিন: স্কুল ও মাদ্রাসায় ক্যাম্প করে টিকা প্রদান
পরবর্তী ৮ দিন: ইপিআই সেন্টারে টিকা প্রদান
অতিরিক্ত তথ্য:
একটি মাত্র ডোজে ৩–৭ বছর পর্যন্ত সুরক্ষা মিলবে
গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় টিকা সরবরাহ করা হয়েছে